/* */
Dhaka , রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬, ১২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

হোস্টেলে মিলল রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ

রাজশাহী প্রতিনিধি: রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) মোবাসসিরা তাহসিন ইরা নামে এক ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার দিবগত রাত ৩টার দিকে নগরীর মির্জাপুর এলকার ‘রোজী ছাত্রীনিবাস’ হোস্টেলের সিলিং ফ্যানে ঝোলানো অবস্থায় তার লাশ উদ্ধার করা হয়।

নিহত মোবাসসিরা রাবির আইন বিভাগের ২০১৬-১৮ সেশনের তৃতীয়বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাড়ি নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজেলায়।

আবাসিক হোস্টেল সূত্র জানায়, শনিবার রাত ১টার দিকে সর্বশেষ মোবাসসিরার সঙ্গে কথা হয় তার হোস্টেলের অন্য আবাসিক ছাত্রীদের। এরপর থেকে তার সাড়াশব্দ না পেয়ে ও দরজা বন্ধ পেয়ে তারা ডাকাডাকি করেন। এক পর্যায়ে দরজা ভেঙে তাকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান হোস্টেলের অন্য শিক্ষার্থীরা। পরে পুলিশ ও আইন বিভাগের সভাপতিকে বিষয়টি অবগত করা হয়।

খবর পেয়ে ঘটনাস্থলে যান মতিহার থানা পুলিশ, আইন বিভাগের সভাপতি ড. হাসিবুল আলম প্রধান, বিভাগের আরেক অধ্যাপক এম এ হান্নান। পরে ওই ছাত্রীর বাড়িতে খবর দেওয়া হয়।

এ ব্যাপারে বিভাগের সভাপতি অধ্যাপক ড. হাসিবুল আলম প্রধান জানান, কী কারণে এ ঘটনা ঘটলো তা এখনও বলা যাচ্ছে না। তবে প্রাথমিক ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন।

মতিহার থানার এসআই ইমরান হোসেন জানান, লাশ উদ্ধার করে রোববার ভোর ৬টার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

১ হাজার ৪৯৮ পর্যটন আকর্ষণ নিয়ে জাতীয় মহাপরিকল্পনা গ্রহণ করা হচ্ছে : রাষ্ট্রপতি

হোস্টেলে মিলল রাবি ছাত্রীর ঝুলন্ত লাশ

আপডেটের সময় : ০৬:৫৩:২৪ পূর্বাহ্ন, রবিবার, ৩১ জানুয়ারী ২০২১