লক্ষ্মীপুর প্রতিনিধি:লক্ষ্মীপুরের রামগতিতে স্ত্রী মমতাজ বেগমকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার দায়ে স্বামী বশির মিস্ত্রিকে (৬০) আমৃত্যু সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তার এক হাজার টাকা জরিমানার আদেশ দেওয়া হয়।
বুধবার (২৩ মার্চ) বেলা ১১টার দিকে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ রহিবুল ইসলাম এ রায় দেন।
জেলা জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) জসিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, স্ত্রী হত্যার ঘটনায় আদালতে বশির দোষী সাব্যস্ত হয়েছেন। রায়ের সময় আসামি উপস্থিত ছিলেন। তাকে কারাগারে পাঠানো হয়েছে।
দণ্ডপ্রাপ্ত বশির রামগতি উপজেলার চরগাজী ইউনিয়নের দক্ষিণ টুমচর (আদর্শ গ্রাম) গ্রামের মৃত জয়নাল আবেদীনের ছেলে।
থানা পুলিশ সূত্র জানায়, ২০১৭ সালের ১৪ জানুয়ারি রামগতি থানা পুলিশ আদালতে বশিরের বিরুদ্ধে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে। দীর্ঘ শুনানি ও ৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন 






















