/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

লালমনিরহাট প্রতিনিধি: ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী-বিএসএফের গুলিতে বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) ভোরের দিকে দুই বাংলাদেশি নিহত হয়েছেন। লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলার বড়খাতা ইউনিয়নের দোলাপাড়া সীমান্তে ৮৮৭ নম্বর পিলারের কাছে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন, দোলাপাড়া গ্রামের আব্দুস সামাদের ছেলে মংলু (৩৬) ও একই গ্রামের হাফিজুল ইসলামের ছেলে সাদিক (২২)।

স্থানীয় ইউপি সদস্য হাফিজুল ইসলাম জানান, বুধবার গভীর রাতে মংলু ও সাদিকসহ কয়েক বাংলাদেশি দোলাপাড়া সীমান্তে যান ভারতীয় গরু আনতে। ভারতীয়দের সহায়তায় গরু পারাপারের সময় কাঁটাতারের এপাড়ে থাকা বাংলাদেশিদের লক্ষ্য করে বিএসএফ গুলি চালালে ঘটনাস্থলেই মারা যান দুই বাংলাদেশি।

স্থানীয়রা জানিয়েছেন, মংলু ও সাদিকের লাশ তাদের সহযোগীরা নিজ নিজ বাড়িতে নিয়ে এসেছেন।

বিজিবির দোলাপাড়া ক্যাম্পের কমান্ডার আব্দুল জলিল ঘটনার সত্যতা স্বীকার করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

সীমান্তে বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত

আপডেটের সময় : ০৪:৫১:২৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৯ ডিসেম্বর ২০২২