/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সি আই ডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক যুবক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার তালায় সি. আই.ডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে আছাদুল ইসলাম রুবেল (২৪) নামে এক যুবকে আটক করে পুলিশে সোপর্দ করেছে জনগণ।  সে সাতক্ষীরা সদর উপজেলার কাশিমপুর গ্রামের আব্দুর ছামাদের ছেলে।

সোমবার (২১ মার্চ) সন্ধ্যায়  উপজেলার পাটকেলঘাটা থানার ত্রিশমাইল নামক এলাকা থেকে তাকে আটক করা হয়।

পাটকেলঘাটা থানার সহকারি উপ-পরিদর্শক নারায়ন চন্দ্র মন্ডল স্থানীয়দের বরাত দিয়ে জানান, সোমবার সন্ধ্যায় ত্রিশমাইল এলাকায় জনৈক এক সেনা কর্মকর্তার সঙ্গে সি.আই.ডি পুলিশ পরিচয়ে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে আছাদুল নামের ওই যুবক। বাকবিতণ্ডার এক পর্যায়ে সে তার কাছে থাকা পুলিশের ওয়াকিটকি বের করে নিজেকে সি আই ডি পুলিশ হিসেবে জাহির করতে থাকে। এসময় ওই সেনা সদস্যের সন্দেহ হলে স্থানীয়রদের সহাতায় তাকে আটক করে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছিয়ে তাকে আটক করে থানায় নিয়ে যায়।

পাটকেলঘাটা থানা অফিসার ইনচার্জ (ওসি) কাঞ্চন রায় জানান, আছাদুল ইসলাম রুবেল নামে এক ভূয়া সি.আই.ডি পুলিশকে আটক করা হয়েছে। তার কাছ থেকে একটি ওয়াটকি ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এ ঘটনায় তার বিরুদ্ধে থানায় একটি মামলার হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

সি আই ডি পুলিশ পরিচয়ে চাঁদাবাজি, আটক যুবক

আপডেটের সময় : ০৭:২৩:৫৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ মার্চ ২০২২