সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরার শিকড়ী সীমান্ত এলাকার শিকড়ী গ্রামের সরদারবাড়ী থেকে সোমবার সকালে দুটো সোনার বারসহ নুরুল ইসলাম নামে এক চোরাকারবারীকে আটক করেছে বিজিবি। আটক নুরুল ইসলাম সদর থানার বৈকারী গ্রামের মজিবুর রহমানের ছেলে।
সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আল-মাহমুদ জানান, কালিয়ানী বিওপি’র টহল কমান্ডার নায়েক শহিদুল ইসলামের নেতৃত্বে একটি টহলদল শিকড়ী গ্রামে অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত দিকে যাওয়া মোটরসাইকেল আরোহী নুরুল ইসলামকে থামিয়ে তাকে তল্লাশি করা হয়। তল্লাশিকালে তার প্যান্টের ভেতর থেকে বিশেষ কায়দায় রক্ষিত দুটো সোনার বার জব্দ করা হয় । আটক করা হয় নুরুল ইসলামকে।
বিজিবি জানায়, সোনা ভারতে পাচারের উদ্দেশ্যে তিনি যাচ্ছিলেন বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে। জব্দকৃত সোনার ওজন ৩৫০ গ্রাম। এগুলোর দাম প্রায় ২৫ লাখ টাকা। সোনা ট্রেজারি অফিসে জমা দেয়া হয়েছে। মোটরসাইকেলসহ আটক আসামিকে মামলা দিয়ে সাতক্ষীরা সদর থানায় সোপর্দ করা হয়েছে বলে জানান বিজিবির অধিনায়ক।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা 






















