/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সমাপনী পরীক্ষায় শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়:প্রধানমন্ত্রী

আইএনবি নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা মঙ্গলবার (৩১ ডিসেম্বর) পিইসি ও জেএসসি পরীক্ষার ফলাফল গ্রহণ করে বক্তব্যে বলেন, সমাপনী পরীক্ষায় শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়।

তিনি বলেন, দারিদ্রমুক্ত দেশ গড়তে শিক্ষিত জাতি দরকার, আগামী প্রজন্মের জন্য বৈষম্যমুক্ত সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। প্রধানমন্ত্রী বলেন, শিক্ষা ছাড়া একটি জাতি সম্মানের সঙ্গে বাঁচতে পারে না। তাই শিক্ষার সম্প্রসারণের ওপর আমরা গুরুত্ব দিচ্ছি। স্কুল ও কলেজ সরকারিকরণ করে দিচ্ছি। শিক্ষার্থীদের যেন নদী-নালা, খাল-বিল পার হতে না হয়, সেটা বিবেচনায় রেখে স্কুল করে দিচ্ছি।

শেখ হাসিনা বলেন, শিক্ষা বিস্তারে আমরা বিনামূলে বই দিচ্ছি। শিক্ষকদের বেতন বাড়িয়ে দিয়েছি। উচ্চ শিক্ষাসহ সব স্তরে বৃত্তি দেওয়া হচ্ছে। স্কুলে টিফিনের ব্যবস্থা করছি। কোনও শিক্ষার্থী যেন ঝরে না পড়ে, এজন্য সরকারের পক্ষ থেকে সাহায্য করা হচ্ছে।

এর আগে প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষা সমাপনী (পিইসি) এবং জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফলাফল প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে হস্তান্তর করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

সমাপনী পরীক্ষায় শিশুদের আত্মবিশ্বাস বাড়ায়:প্রধানমন্ত্রী

আপডেটের সময় : ০৯:২৩:৫২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯