/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

সংসদ সদস্য ইউনুস আলী সরকারের জানাজা অনুষ্ঠিত

আইএনবি নিউজ: রবিবার (২৯ ডিসেম্বর) সকালে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় গাইবান্ধা-৩ আসনের সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকারের নামাজে জানাজা অনুষ্ঠিত হয়েছে।

প্রসঙ্গত, সংসদ সদস্য মো. ইউনুস আলী সরকার গত শুক্রবার (২৭ ডিসেম্বর) মৃত্যুবরণ করেন (ইন্না লিল্লাহে ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৬৬ বছর।

এসময় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী উপস্থিত ছিলেন।

ইউনুস আলীর জানাজায় ডেপুটি স্পিকার ফজলে রাব্বী মিয়া , চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক, সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ, সাবেক চিফ হুইপ আ স ম ফিরোজ, মাহবুবুল আলম হানিফ, মির্জা আজম , শামসুল হক টুকুসহ সাবেক ও বর্তমান সংসদ সদস্য, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব নজিবুর রহমান, জাতীয় সংসদের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খান, সর্বস্তরের নাগরিক, রাজনৈতিক সহকর্মী, গুণগ্রাহী, সংসদ সচিবালয়ের কর্মকর্তা ও কর্মচারীসহ গণ্যমান্য ব্যক্তিরা শরিক হন।

মরহুমের কফিনে রাষ্ট্রপতির পক্ষে তাঁর সামরিক সচিব, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বাংলাদেশ আওয়ামী লীগের পক্ষে দলের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং দলীয় নেতারা শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী প্রয়াত সংসদ সদস্যের কফিনে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

সংসদ সদস্য ইউনুস আলী সরকারের জানাজা অনুষ্ঠিত

আপডেটের সময় : ০৭:৫৫:৫১ পূর্বাহ্ন, রবিবার, ২৯ ডিসেম্বর ২০১৯