/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শ্বশুর-শাশুড়ির যত্ন নিয়ে পুত্রবধূ রেহেনা পেলেন সম্মাননা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে বৃদ্ধ শ্বশুর ও শাশুড়ির প্রতি যত্নশীল হওয়ার রেহেনা খাতুন নামে এক পুত্রবধূ সম্মাননা পেয়েছে । স্বেচ্ছাসেবী সংগঠন ‘মানবতার সঙ্গী তাড়াশ’ ব্যতিক্রমী এমন উদ্যোগ নেয়।

তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফজলে আশিক শুক্রবার রাতে উপজেলার পৌর এলাকার সাইদার ফকিরের স্ত্রী রেহেনা খাতুনের হাতে এ সম্মাননা তুলে দেন ।

এ সময় উপস্থিত ছিলেন ভিলেজ ভিশন বাংলাদেশের পরিচালক শরীফ খন্দকার, সোনালী ব্যাংকের কর্মকর্তা মো. আবুল হাসেম, স্বেচ্ছাসেবী মো. সবুজ, মাসুম বিল্লাহ, আনোয়ার হোসেন, মানবতার সঙ্গী তাড়াশ সংগঠনের সদস্য হিমেল, শুভ, মাসুদ রানা, ফারুক, মুগ্ধ, সায়েম, মুন্না, আমিন, রাকিব প্রমুখ।

মানবতার সঙ্গী তাড়াশ সংগঠনের সদস্য হিমেল জানান, মা-বাবা হলো অমূল্য সম্পদ। তাদের যথাযথ যত্ন নেয়া আমাদের দায়িত্ব এবং বৃদ্ধ বয়সে সেবা পাওয়াটা তাদের অধিকার। তাই আমাদের সবার উচিত বৃদ্ধ মা-বাবার প্রতি যত্নশীল হওয়া। কিন্তু বর্তমান সমাজে তাদের প্রতি অবহেলা ও বৃদ্ধাশ্রমে পাঠানোর প্রবণতা বেড়ে যাওয়ায় সমাজের মূল্যবোধের ব্যাপক অবক্ষয় দেখা যাচ্ছে। সামাজিক মূল্যবোধ জাগরণ ও ভালো কাজের সম্মাননাস্বরূপ আমাদের সংগঠনের পক্ষ থেকে এমন আয়োজন করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

শ্বশুর-শাশুড়ির যত্ন নিয়ে পুত্রবধূ রেহেনা পেলেন সম্মাননা

আপডেটের সময় : ০৭:০৭:৪১ পূর্বাহ্ন, রবিবার, ৭ নভেম্বর ২০২১