/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

লরির চাপায় স্কুলছাত্র নিহত

ঝালকাঠি প্রতিনিধি:  তেলবাহী লরির চাপায় ঝালকাঠিতে মঙ্গলবার সকাল ১১টার দিকে শহরের জেলেপাড়া সড়কে আরমান হোসেন আনান (১২) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। নিহত আরমান কুতুবনগর এলাকার ইসমাইল হোসেন সোহাগের ছেলে। সে ঝালকাঠি সরকারি উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে বাসা থেকে বের হয়ে বাইসাইকেল নিয়ে সহপাঠী সানমুনের সঙ্গে শহরের মিনি পার্ক এলাকায় ঘুরতে আসে আনান। সকাল ১১টার দিকে দুজনেই জেলেপাড়া সড়ক দিয়ে বাসায় ফেরার পথে পেছন থেকে একটি তেলবাহী লরি তাদের চাপা দেয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ঝালকাঠি সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আনানকে মৃত ঘোষণা করেন। দুর্ঘটনায় আহত হয় তার বন্ধু সানমুন (১২)। সানমুন একই এলাকার সাদ্দাম হোসেনের ছেলে। সে একই বিদ্যালয়ের সপ্তম শ্রেণিতে পড়ে।

ঝালকাঠি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান জানান, তেলবাহী লরিটি আটক করা হয়েছে। চালক ঘটনার পরই পালিয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

লরির চাপায় স্কুলছাত্র নিহত

আপডেটের সময় : ০৭:১৯:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ জানুয়ারী ২০২২