/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে নিহত ১

কক্সবাজার প্রতিনিধি: মিয়ানমার থেকে কক্সবাজারে এসে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের  উখিয়ার বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকে শনিবার রাতে একটি বিয়ের আসরে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে একজন নিহত এবং আটজন আহত হয়েছেন।

সংঘর্ষে নিহত ব্যক্তির নাম বেলাল। তিনি বরের চাচা বলে জানা গেছে।

আহতরা হলেন একই ক্যাম্পের বিভিন্ন ব্লকের বাসিন্দা মো. ইউনুস (৪৫), মো. আইয়ুব (৩৫), মো. উমর (৯), সিরাজুল ইসলাম (৩৫), মোহাম্মদ আইয়ুব (২৭), আব্দুর রহমান (৫২), হারেসুর রহমান (২০) ও আনোয়ার সাদেক (২১)।

পুলিশ জানায়, বালুখালী ৯ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের সি-১৯ ব্লকের বাসিন্দা ইউনুসের ছেলে ইদ্রিসের সঙ্গে একই ক্যাম্পের আব্দুর রহমানের মেয়ে খালেদা বিবির মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের প্রস্তাব দিলে দুই পক্ষই সম্মতি জানায়। এ নিয়ে পাঁচ দিন আগে ইদ্রিসের বাড়ি চলে আসেন খালেদা। শনিবার রাতে ইউনুসের বাড়িতে বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হয়। বরের বাড়িতে আয়োজন করায় কনেপক্ষ ক্ষিপ্ত হয়ে রাত ১০টার দিকে বরপক্ষের ওপর হামলা চালায়। এতে উভয়পক্ষে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

এপিবিএন কর্মকর্তা শিহাব কায়সার জানান, আহতদের মধ্যে চারজনকে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়েছে। লাশ ময়নাতদন্তের জন্য হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুজনকে আটক করেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

রোহিঙ্গা ক্যাম্পে বিয়ের আসরে সংঘর্ষে নিহত ১

আপডেটের সময় : ০৬:৫৯:০৭ পূর্বাহ্ন, রবিবার, ৫ ডিসেম্বর ২০২১