রাজশাহী প্রতিনিধি: রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনায় আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যু হয়েছে।
রামেক হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল শামীম ইয়াজদানী এই তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, রামেক হাসপাতালে করোনা সংক্রমণে একজন পুরুষ মারা গেছেন।
এদিকে ১০৪ শয্যার রামেক করোনা ইউনিটে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত রোগী ভর্তি ছিলেন ১৭ জন। এক দিন আগেও এই সংখ্যা ছিল ২০ জন। বর্তমানে রাজশাহীর সাতজন, চাঁপাইনবাবগঞ্জের দুজন, নওগাঁর চারজন এবং পাবনার চারজন রোগী হাসপাতালে ভর্তি রয়েছেন।
এর আগে সোমবার রামেক হাসপাতাল ল্যাবে ৬৬ জনের করোনার নমুনা পরীক্ষা হয়েছে। এর মধ্যে ৯ জনের নমুনায় করোনা ধরা পড়েছে। একই দিনে রামেক ল্যাবে ২৪২ জনের নমুনা পরীক্ষায় করোনা ধরা পড়েছে চারজনের। পরীক্ষার অনুপাতে রাজশাহীতে করোনা সংক্রমণ শনাক্তের হার ৪ দশমিক ২২ শতাংশ।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন 






















