/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

রাজধানীতে ২৫ জনকে সাড়ে ৮৯ হাজার টাকা জরিমানা

আইএনবি নিউজ: র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) ভ্রাম্যমাণ আদালত বৈশ্বিক মহামারি আকারে করোনাভাইরাস ছড়িয়ে পড়া প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সামাজিক দূরত্ব বজায় রাখার নির্দেশনা না মেনে ঘর ছেড়ে বাইরে বের হওয়া ২৫ জনকে ৮৯ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে।

আজ সোমবার দুপুর দেড়টা থেকে সন্ধ্যা পর্যন্ত এ অভিযান চালানো হয় বলে জানিয়েছেন র‍্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. সরোয়ার আলম।

এদিকে র‍্যাব সদর দপ্তর সূত্রে জানা গেছে, করোনাভাইরাসের সংক্রমণ রোধে গত ২৬ মার্চ থেকে চলছে টানা সরকারি ছুটি। এই পরিস্থিতি থেকে পরিত্রাণ পেতে সরকার সবাইকে প্রয়োজনীয় কাজ ছাড়া হোম কোয়ারেন্টিনে থাকতে নির্দেশ দিয়েছে। এরপরও ঢাকাসহ সরা দেশে সেই নের্দেশনা না মেনে অনেক লোকজন অহেতুক রাস্তায় ঘোরাঘুরি করছেন। সার্বিক পরিস্থিতি নিয়ন্ত্রণে র‍্যাব সদর দপ্তরের নির্দেশনায় কাল মঙ্গলবার থেকে সারা দেশে র‍্যাবের একাধিক টিমের মাধ্যামে ভ্রাম্যমাণ আদালতের অভিযান আরো বাড়ানো হবে। এ অবস্থায় রাস্তায় অহেতুক ঘোরাঘুরি করা লোকজনকে জরিমানা করা হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

রাজধানীতে ২৫ জনকে সাড়ে ৮৯ হাজার টাকা জরিমানা

আপডেটের সময় : ০৫:০২:৪২ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০