ঢাকা , রবিবার, ২৮ জুন ২০২৬, ১৩ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তাপস

আইএনবি নিউজ: প্রধানমন্ত্রীর বাসভবন গণভবনে রোববার যুবলীগের কেন্দ্রীয় কমিটির প্রতিনিধি দলের বৈঠকে যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে ঢাকা-১০ আসনের সংসদ সদস্য (এমপি) ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপসকে নির্বাচিত করেছেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিষয়টি নিশ্চিত করেছেন যুবলীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মহিউদ্দিন আহমেদ মহি।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাগ্নে শেখ ফজলুল হক মনির ছেলে ফজলে নূর তাপস বর্তমানে ঢাকা-১০ আসনে এমপি হিসেবে দায়িত্ব পালন করছেন।

বৈঠকে যুবলীগের আসন্ন কংগ্রেসসহ সংগঠনটির ভাবমূর্তি পুনরুদ্ধারের বিষয়েও আলোচনা করা হয় বলে জানা গেছে। সম্প্রতি ‘অসামাজিক’ কার্যকলাপে সংশ্লিষ্ট থাকায় সংগঠনটির বেশ কয়েকজন নেতাকে বহিষ্কার করা হয়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :

যুবলীগের ভারপ্রাপ্ত চেয়ারম্যান হলেন তাপস

আপডেট সময় ০২:৫৬:৪৪ অপরাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০১৯