ঢাকা , বৃহস্পতিবার, ১৩ অগাস্ট ২০২৬, ২৮ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

যতদিন সংকট থাকবে আ.লীগ জনগণের পাশে থাকবে

আইএনবি নিউজ: আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের করোনা সংকট মোকাবিলায় সরকারের পাশাপাশি ধনী ও বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন ।

তিনি বলেছেন, যতদিন এই সংকট থাকবে শেখ হাসিনার সরকার ও আওয়ামী লীগের নেতাকর্মীরা ততদিন জনগণের পাশে থাকবে এবং সরকারের গৃহিত কার্যক্রম সারাদেশে অব্যাহত থাকবে। সমাজের ধনী ও বিত্তবানদের আহ্বান জানাই মানবিক বিপর্যয়ের এই দিনে আপনারা যার যার অবস্থান থেকে জনগণের পাশে দাঁড়ান। সাহায্যের হাত বাড়িয়ে দিন।

রোববার (২৯ মার্চ) আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয় ধানমন্ডিতে সংবাদ সম্মেলনের মাধ্যমে এসব কথা জানান ওবায়দুল কাদের।

এ সময় উপস্থিত ছিলেন, প্রেসিডিয়াম সদস্য মতিয়া চৌধুরী, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ও আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কেন্দ্রীয় কমিটির সদস্য শাহাবুদ্দিন ফরাজী প্রমুখ।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

যতদিন সংকট থাকবে আ.লীগ জনগণের পাশে থাকবে

আপডেট সময় ০৯:৫৭:৫০ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২০