/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী আহত

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের মির্জাপুরে চলন্ত ট্রেনে আসাদুজ্জামান নামের এক ট্রেন যাত্রী  দুর্বৃত্তের ছোড়া পাথরের আঘাতে গুরুতর আহত হয়েছেন।

বৃহস্পতিবার (৩ মার্চ) দুপুর পৌনে ১টার দিকে মির্জাপুর রেল স্টেশনের কাছে এ ঘটনা ঘটে।

জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা জামালপুরগামী জামালপুর এক্সপ্রেস ট্রেনটি মির্জাপুর রেল স্টেশনের কাছে পৌঁছালে তাতে পাথর ছোড়ে এক দুর্বৃত্ত। এতে আসাদুজ্জামান নামে ট্রেনে থাকা এক যাত্রী আহত হন। প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য তাকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে।

আহত আসাদুজ্জামান নিজেকে তেজগাঁ কলেজের প্রভাষক হিসেবে পরিচয় দেন। তার গ্রামের বাড়ি জামালপুর জেলার সরিষাবাড়িতে।

টাঙ্গাইল স্টেশনের মাস্টার সোহেল মিয়া বলেন, ‘ঘটনাটি শুনেছি। আহত ব্যক্তিকে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে ভর্তি করে চিকিৎসা দেওয়া হচ্ছে।’

এদিকে একই সময়ে রাজশাহী থেকে ছেড়ে আসা ঢাকাগামী সিল্কসিটি এক্সপ্রেস ট্রেনেও পাথর নিক্ষেপের ঘটনা ঘটেছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

মির্জাপুরে ট্রেনে পাথর নিক্ষেপ, যাত্রী আহত

আপডেটের সময় : ০৯:৪৫:২০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৩ মার্চ ২০২২