/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মামুনুলের ‘দ্বিতীয় শ্বশুর’ ডিবি হেফাজতে

ফরিদপুর প্রতিনিধি:মামুনুল হকের ‘দ্বিতীয় স্ত্রী’ জান্নাত আরা ঝর্ণার বাবা ওলিয়ার রহমানকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

আজ রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ ডিএমপির ডিবি পুলিশের একটি দল ফরিদপুরের আলফাডাঙ্গা থানা থেকে তাকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেয়।

ওলিয়ার রহমান আলফাডাঙ্গা উপজেলার গোপালপুর ইউনিয়ন আওয়ামী লীগের ৪ নম্বর ওয়ার্ডের সভাপতি ছিলেন। গত ২১ এপ্রিল বিকেলে ইউনিয়ন আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সভায় তাকে বহিষ্কার করা হয়।

আলফাডাঙ্গা থানার ওসি মো. ওয়াহিদুজ্জামান বলেন, ওলিয়ার রহমানকে আটক বা গ্রেপ্তার করা হয়নি। হয়তো ডিএমপির ডিবি পুলিশ তাদের মামলার তদন্তের স্বার্থে তার (ওলিয়ার) সঙ্গে কথা বলবে।

তিনি আরো বলেন, এর আগে শনিবার রাতে আমরা তাকে থানায় নিয়ে আসি। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে ডিবির একটি দল ওলিয়ার রহমানকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা দিয়েছেন। যতটুকু জানি মামলার তদন্তের স্বার্থে তাকে ঢাকায় নেওয়া হয়েছে।

উল্লেখ্য, নারায়ণগঞ্জের সোনারগাঁও এলাকার একটি রিসোর্টে গত ৩ এপ্রিল হেফাজত ইসলামের যুগ্ম মহাসচিব মামুনুল হককে এক নারীসহ ঘেরাও করা হয়। ওই নারীর নাম জান্নাত আরা ঝর্ণা। তখন হেফাজত নেতা মামুনুল হক তাকে নিজের দ্বিতীয় স্ত্রী দাবি করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

মামুনুলের ‘দ্বিতীয় শ্বশুর’ ডিবি হেফাজতে

আপডেটের সময় : ১২:০১:২৩ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১