/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মানিকগঞ্জে ডিস ব্যবসাকে কেন্দ্র করে হত্যা

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সাটুরিয়ার গোলড়া এলাকায় ডিশ ব্যবসাকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটি এবং পরে জাহাঙ্গীর আলম (৩০) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে। হত্যার সঙ্গে জড়িত সন্দেহে দুই যুবককে আটক করেছে পুলিশ।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস সোমবার (০৭ নভেম্বর) সকাল ১১টার দিকে এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ।

নিহত জাহাঙ্গীর আলম সদর উপজেলার জাগীর ইউনিয়নের মৃত মজলিশ খানের ছেলে।

আটকরা হলেন- ধানকোড়া ইউনিয়নের গোলড়া এলাকার কয়াদ আলীর ছেলে ফেরদৌস (২৫) এবং ওই একই এলাকার শাকিব (২৬)।

সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকুমার বিশ্বাস বলেন, রোববার (০৬ নভেম্বর) সাড়ে ৯টার সময় জানতে পারি ঢাকা-আরিচা মহাসড়ক সংলগ্ন এলাকার গোলড়াতে ডিশ ব্যবসা নিয়ে দুই গ্রুপের মধ্যে মারামারি হয়। তাতে জাহাঙ্গীর নামে একজনের মৃত্যু হয়। তাৎক্ষনিক সেখানে গিয়ে পরিবেশ নিয়ন্ত্রণে আনি এবং এ ঘটনায় দুইজনকে আটক করে থানায় নেওয়া হয়। মরদেহটি ময়নাতদন্তের জন্য আজ সকালে মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের পরিবার থানায় মামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছেন বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

মানিকগঞ্জে ডিস ব্যবসাকে কেন্দ্র করে হত্যা

আপডেটের সময় : ০৬:২৮:৫৮ পূর্বাহ্ন, সোমবার, ৭ নভেম্বর ২০২২