ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

আইএনবি ডেস্ক:লন্ডনে ৫ বছর আগে এক আলোচনা সভায় আওয়ামী লীগের সমালোচনা করায় ঢাকার আদালতে দায়ের করা মানহানি মামলা থেকে খালাস পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

পাশাপাশি দলটির আরও চার নেতাকে এই মামলা থেকে খালাস দিয়েছেন আদালত। তারা হলেন- বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

রবিবার ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালতের বিচারক আরাফাতুর রাকিব এ আদেশ দেন।
তারেক রহমানের আইনজীবী জয়নাল আবেদীন মেজবাহ সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ২০১৯ সালে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিক বাদী হয়ে মামলাটি দায়ের করেন। মামলাটিতে দীর্ঘদিন কোনো সাক্ষী উপস্থিত না হওয়ায় আদালত এ আদেশ দেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

মানহানির মামলায় খালাস পেলেন তারেক রহমান

আপডেট সময় ০৭:৩৪:৪৬ পূর্বাহ্ন, রবিবার, ২০ অক্টোবর ২০২৪