/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

মাগুরায় ৫ রোহিঙ্গা আটক

মাগুরা প্রতিনিধি: মাগুরার শ্রীপুর উপজেলার ৮ নম্বর নাকোল ইউনিয়নের ওয়াপদা এলাকায় শুক্রবার রাতে মাগুরা-ঢাকা সড়কে চেকপোস্ট থেকে তল্লাশি চালিয়ে বাস থেকে পাঁচ রোহিঙ্গাকে আটক করেছে পুলিশ।

আটকরা হলেন- মো. মোতাহার হোসেনের ছেলে সেলিম হোসেন (১৯), করিমুল্লাহ হোসেনের ছেলে সাদেক নূর (২৩) ও আরাফাত নূর (১৭), আব্দুল হকের ছেলে রবিউল আলম (২৮) এবং মসিউল্ল্যাহ’র ছেলে ওমর ফারুখ (১৬)।

আটককৃতরা কক্সবাজার জেলার উখিয়া উপজেলার ১ নম্বর কুতুপালং শরণার্থী শিবির (রোহিঙ্গা ক্যাম্প) ও ওমর ফারুখ উখিয়া উপজেলার ১২ নম্বর বালুখালী, কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পে বসবাস করেন বলে পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছেন।

শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাঞ্চন কুমার রায় বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃতদের আদালতের মাধ্যমে রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানোর জন্য প্রক্রিয়া করা হচ্ছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

মাগুরায় ৫ রোহিঙ্গা আটক

আপডেটের সময় : ০৬:২১:০০ পূর্বাহ্ন, শনিবার, ১৬ সেপ্টেম্বর ২০২৩