/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার

ময়মনসিংহ প্রতিনিধি: গত ২৪ ঘণ্টায় ময়মনসিংহ মেডিক্যাল কলেজ হাসপাতালের ডেডিকেটেড করোনা ইউনিটে  তিন জনের মৃত্যু হয়েছে। এছাড়া করোনা শনাক্তের হারও বেড়েছে। 

হাসপাতালে করোনা পজিটিভ হয়ে একজন এবং বাকি দুই জন উপসর্গ নিয়ে মারা গেছেন। করোনা পজিটিভ হয়ে মারা গেছেন নেত্রকোনার সদরের এক রোগী। এছাড়া উপসর্গ নিয়ে মারা গেছেন জামালপুরে দুই জন।

তিন জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান।

এদিকে সিভিল সার্জন ডা. নজরুল ইসলাম বলেন, গত ২৪ ঘণ্টায় ১৫২ টি নমুনা পরীক্ষায় ৩৭ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের শতকরা হার ২৪.৩৪ শতাংশ।  এর আগে শনিবার শনাক্তের হার ছিল ১৮.৪০ শতাংশ। একদিনের ব্যবধানে শনাক্তের হার বেড়েছে ছয় শতাংশ। এ পর্যন্ত জেলায় করোনা পজিটিভ রোগীর সংখ্যা ২৬ হাজার ৩১১ জন এরমধ্যে সুস্থ হয়েছেন ২৪ হাজার ১২৭ জন ।

আইএনবি/ বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ময়মনসিংহে বেড়েছে মৃত্যু ও শনাক্তের হার

আপডেটের সময় : ০৫:৫১:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৩ ফেব্রুয়ারী ২০২২