/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট শুরুর ১ ঘণ্টা পর কেন্দ্রে গুলি ও বোমা বিস্ফোরণ

পটুয়াখালী প্রতিনিধি:পটুয়াখালীর বাউফল উপজেলায় ভোট শুরুর ১ ঘণ্টা পর সোমবার সকাল পৌনে ৯টার দিকে কেশবপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে ২নং ওয়ার্ডের হাইস্কুল কেন্দ্রে গুলি ও বোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে।

জানা যায়, সকাল পৌনে ৯টার দিকে নৌকা মার্কার পক্ষে কর্মী-সমর্থকরা কেন্দ্র দখলের সময় চশমা মার্কার এজেন্টসহ কয়েক কর্মী-সমর্থক বাধা দেন। এদিকে নৌকার কর্মী-সমর্থকরা তাদের এলোপাতাড়িভাবে কুপিয়ে জখম করে। এ সময় তিন রাউন্ড গুলি ও কয়েকটি বোমা বিস্ফোরণের ঘটনা ঘটে।

এ ঘটনার কারণে কিছু সময় ওই কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত ছিল।

চশমা মার্কার চেয়ারম্যান প্রার্থী মহিউদ্দিন লাভলু জানান, এ ঘটনার পর ওই কেন্দ্র থেকে তার এজেন্টদের বের করে দেওয়া হয়েছে।

ওই কেন্দ্রের প্রিসাইডিং অফিসার রিয়াজুল ঘটনার সত্যতা স্বীকার করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ভোট শুরুর ১ ঘণ্টা পর কেন্দ্রে গুলি ও বোমা বিস্ফোরণ

আপডেটের সময় : ০৬:৩৬:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২১ জুন ২০২১