/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভোট পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ২৫

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরে সোমবার সন্ধ্যা থে‌কে রাত ৯টা পর্যন্ত সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের তালতলা গ্রামে ইউনিয়ন পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার দুটি ঘটনায় তিনজন গুলিবিদ্ধসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুলিবিদ্ধ তিনজনকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মু‌জিবুর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

গুলিবিদ্ধরা হলেন দত্ত কেন্দ্রয়া গ্রা‌মের বাবুল মজুমদার, কুদ্দুস ও কায়সার।

এদিকে সোমবার বিকালে মস্তফাপুর ইউনিয়নের চাপাতলী গ্রামের করিম বাজার এলাকায় পরাজিত মহিলা মেম্বার প্রার্থী সুফিয়ার লোকজন বিজয়ী হাসিয়া বেগমের সমর্থক আনোয়ার মাতুব্বরের বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ‌তে হামলাকারীরা তার বসতঘর ভাঙচুর করে আলমিরা থেকে নগদ টাকা ও স্বর্ণালংকার নিয়ে যায় বলে অভিযোগ করেন আনোয়ার মাতুব্বর। এ সময় আনোয়ার মাতুব্বরের স্ত্রীসহ পাঁচজন আহত হয়েছেন।

এ ব্যাপা‌রে মাদারীপুরের পুলিশ সুপার গোলাম মোস্তফা রাসেল বলেন, ‌’নির্বাচন পরবর্তী স‌হিংসতার বিষয় আমরা ক‌ঠোর অবস্থান নি‌য়ে‌ছি। কোথাও সংঘ‌র্ষের খবর পে‌লে দ্রুত ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। কোনোভা‌বেই সংর্ঘ‌ষ হ‌লে কাউ‌কে ছাড় দেওয়া হ‌বে না।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ভোট পরবর্তী সহিংসতায় গুলিবিদ্ধসহ আহত ২৫

আপডেটের সময় : ০৭:০০:৫৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১