/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভোটার ছাড়া কেন্দ্রের আশপাশে বহিরাগত দেখলেই আটক

আইএনবি নিউজ: ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন নির্বাচনে ভোট কেন্দ্রের আশপাশের এলাকায় ভোটার নন এমন কাউকে দেখামাত্র আটক করা হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) কমিশনার মোহা. শফিকুল ইসলাম।

তিনি বলেছেন, ‘এখন পর্যন্ত ভোটের সুষ্ঠু পরিবেশ বিরাজ করছে। আশা করছি, উৎসবমুখর পরিবেশে ভোট অনুষ্ঠিত হবে। তবে এখনও যারা বহিরাগত ঢাকায় অবস্থান করছেন, তারা দয়া করে ঢাকা ছেড়ে চলে যান।’

ডিএমপি কমিশনার বলেন, ‘দুই সিটি কর্পোরেশন নির্বাচন যাতে সুষ্ঠু ও নিরপেক্ষ হয় সেজন্যই ভোট কেন্দ্রের আশপাশে বহিরাগতদের উপস্থিতি মেনে নেয়া হবে না। তাদেরকে আটক করা হবে।’

তিনি বলেন, ‘নির্বাচনের নিরাপত্তা নিশ্চিতকল্পে পোশাকধারী ও সাদা পোশাকে ৩০ হাজার পুলিশ সদস্য ছাড়াও বিভিন্ন সংস্থার সদস্যরা দায়িত্ব পালন করবে। র‌্যাব টহল টিমও মাঠে থাকবে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা এড়াতে পুলিশ ও অন্যান্য বাহিনীর আরও ১০ হাজার স্ট্রাইকিং ফোর্স প্রস্তুত থাকবে। সিটি কর্পোরেশন নির্বাচনে ভোটারদের নিরাপত্তা দিতে পুলিশ তাদের সবটুকু সামর্থ্য দিয়েই কাজ করবে।’

ভোট কেন্দ্র পরিদর্শনের সময় ডিএমপির অতিরিক্ত কমিশনার রেজাউল ইসলাম, কৃঞ্চপদ রায়, মনিরুল ইসলাম এবং মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগের উপ-কমিশনার মাসুদুর রহমান ও রমনা বিভাগের উপ-কমিশনার সাজ্জাদুর রহমান উপস্থিত ছিলেন।

আইএনবি/এমএম

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

ভোটার ছাড়া কেন্দ্রের আশপাশে বহিরাগত দেখলেই আটক

আপডেটের সময় : ০৫:১৬:০৭ অপরাহ্ন, শুক্রবার, ৩১ জানুয়ারী ২০২০