/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভৈরবে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

কিশোরগঞ্জ প্রতিনিধি: কিশোরগঞ্জের ভৈরব উপজেলায় শুক্রবার (২১ অক্টোবর) বিকেল ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় ট্রেনে কাটা পড়ে তোফাজ্জল হোসেন (১৮) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

নিহত তোফাজ্জল হোসেন কিশোরগঞ্জের হাওরের মিঠামইন উপজেলার সাহেবনগর গ্রামের মানিক মিয়ার ছেলে। তিনি ভৈরবের একটি মশার কয়েল কারখানার শ্রমিক ছিলেন।

ভৈরব রেলওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, শুক্রবার বিকেল ৫টার দিকে ভৈরব রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন তোফাজ্জল। এ সময় ঢাকা থেকে ছেড়ে আসা নোয়াখালীগামী উপকূল এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ও পুলিশ তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তোফাজ্জলকে মৃত ঘোষণা করেন।

ভৈরব রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) রুমেল মিয়া বিষয়টি নিশ্চিত করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ভৈরবে ট্রেনে কাটা পড়ে শ্রমিকের মৃত্যু

আপডেটের সময় : ০৫:১৫:১২ পূর্বাহ্ন, শনিবার, ২২ অক্টোবর ২০২২