/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে মাদ্রাসাশিক্ষক আটক

সাভার প্রতিনিধি: ঢাকার ধামরাইয়ে সোহেল সাদি নামে ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে এক মাদ্রাসাশিক্ষক আটক হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

আটক সোহেল সাদি মানিকগঞ্জ জেলার সদর থানার সিদ্দিকনগর এলাকার মোহাম্মদ আলীর ছেলে। তিনি গাজীপুরে কাশিমপুর উম্মেহাতুল মোমিনুল মাদ্রাসায় হাদিসের শিক্ষক হিসেবে কর্মরত আছেন।

সোমবার দুপুরে বিষয়টি নিশ্চিত করে ধামরাই থানা পুলিশ জানায়, রবিবার রাতে উপজেলার বারবাড়িয়া বাসস্ট্যান্ডে লকডাউনের ডিউটিরত অবস্থায় দ্রুত গতিতে মোটরসাইকেল চালিয়ে যাওয়ার সময় সন্দেহবশত তাকে থামানোর পর তিনি নিজেকে জাতীয় গোয়েন্দা সংস্থার (এনএসআই) কর্মকর্তা বলে পরিচয় দেন এবং নিজের (এনএসআই) আইডি কার্ড দেখান। যার আইডি নম্বর-০৭৩৩৯২, কিন্ত আইডি কার্ডটি যাচাই-বাছাই করে জানা যায় এই নামে জাতীয় গোয়েন্দা সংস্থায় (এনএসআই) কোন লোক নাই। তখন পুলিশ তাকে আটক করে। এসময় আসামির সঙ্গে থাকা নীল রঙের একটি মাহিন্দ্র মোটরসাইকেল (মানিকগঞ্জ হ-১২-২৬০৪) যার সামনে হেডলাইটের কভারের উপর পুলিশ লেখা রয়েছে সেটিও জব্দ করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আসামি সোহেল সাদি তার আসল পরিচয় গোপন করে বিভিন্ন জায়গায় নিজেকে ভূয়া এনএসআই কর্মকর্তার পরিচয় দিত। আসলে তিনি একজন মাদরাসাশিক্ষক এবং ভুয়া আইডি কার্ডটিও নিজে তৈরি করেছেন বলে জানান তিনি।

এ বিষয়ে ধামরাই থানার পুলিশ পরিদর্শক আতিকুর রহমান বলেন, আসামি সোহেল সাদি ভুয়া এনএসআই কর্মকর্তার পরিচয় দেয়ায় তাকে আটক করে মামলা করা হয়েছে। সোমবার দুপুরে তাকে আদালতে প্রেরণ করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ভুয়া এনএসআই কর্মকর্তা পরিচয়ে মাদ্রাসাশিক্ষক আটক

আপডেটের সময় : ১১:০২:২৮ পূর্বাহ্ন, সোমবার, ১৯ এপ্রিল ২০২১