/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভালোবাসা দিবসে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার যুবক

নাটোর প্রতিনিধি: স্কুলছাত্রীকে ভালোবাসা দিবসে ফুল দিতে গিয়ে গণপিটুনি খেয়েছেন হাসান নামে এক যুবক। মঙ্গলবার দুপুরে নাটোর সদর উপজেলার নওপড়া এলাকায় এ ঘটনা ঘটে। পরে ওই যুবকের অভিভাবকদের ডেকে তাদের কাছে সোর্পদ করা হয়।

এলাকাবাসী জানান, দীর্ঘদিন থেকেই নওপাড়া ওসমান গনি বালিকা উচ্চ বিদ্যালয়ের এক ছাত্রীকে উত্যক্ত করতো ওই যুবক। মঙ্গলবার দুপুরের দিকে ওই শিক্ষার্থী স্কুলে প্রবেশ করছিল। এসময় বিদ্যালয় গেটের বাইরে তাকে ফুল দিতে যায় ওই বখাটে যুবক। এ সময় ওই ছাত্রী ফুল নিতে না চাইলেও তা নিতে জোর করতে থাকে। পরে ওই শিক্ষার্থী বিদ্যালয়ে প্রবেশ করে শিক্ষকদের বিষয়টি জানায়। ঘটনাটি জানাজানি হলে স্থানীয়দের সহযোগিতা ওই যুবককে আটক করা হয়।

এসময় স্থানীয় লোকজন ঘটনাস্থলে জড়ো হন। এক পর্যায়ে ওই যুবকের আটকের পর ওই স্কুলছাত্রীকে লেখা একটি চিঠিও তার কাছ থেকে উদ্ধার করা হয়।

দিঘাপতিয়া ইউপি সদস্য শাহ আলম জানান, স্থানীয়রা হাসানকে গণপিটুনি দিয়ে তার বড় ভাই মিলনের কাছে সোপর্দ করে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ভালোবাসা দিবসে ফুল দিতে গিয়ে গণপিটুনির শিকার যুবক

আপডেটের সময় : ০৫:৫৮:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৩