/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

ভারত থেকে ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুর ডিপোতে

আইএনবি ডেস্ক: ভারত থেকে ৭ হাজার টন ডিজেল দিনাজপুরের পার্বতীপুর রেলহেড ডিপোতে পৌঁছেছে। এই চালানের সঙ্গে আগে তিন ধাপে আমদানি করা ডিজেল মিলিয়ে মার্চ মাসে মোট ২২ হাজার টন ডিজেল ভারত থেকে বাংলাদেশে এসেছে।

মঙ্গলবার (৩১ মার্চ) সকাল ৯টায় পার্বতীপুর পদ্মা ওয়েল পিএলসি রেলহেড ডিপোর ডেপুটি ম্যানেজার (অপারেশন) আহসান হাবিব চৌধুরী এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, শনিবার (২৮ মার্চ) সকাল ৭টায় পাইপলাইনের মাধ্যমে ৭ হাজার টন ডিজেলের সরবরাহ শুরু হয়। ভারতের নুমালীগড় রিফাইনারিজ লিমিটেড থেকে ১৪৬ ঘণ্টা সময় নিয়ে এই চালান মঙ্গলবার সকালে ডিপোতে পৌঁছায়।

তিনি আরও জানান, সরকার দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রাখছে। এর আগে ১১ মার্চ প্রথম দফায় ৫ হাজার টন, দ্বিতীয় ও তৃতীয় দফায় আরও ১০ হাজার টন ডিজেল আসে। সব মিলিয়ে মার্চে তিন ধাপে ১৫ হাজার টন এবং সর্বশেষ ৭ হাজার টনসহ মোট ২২ হাজার টন ডিজেল আমদানি করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

ভারত থেকে ৭ হাজার টন ডিজেল এলো পার্বতীপুর ডিপোতে

আপডেটের সময় : ১১:১৪:১৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬