/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভারতীয় ট্যুরিস্ট ভিসা ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে

আইএনবি ডেস্ক:

প্রতিনিধি: আগামী ১৫ নভেম্বর থেকে ভারতে যেতে আগ্রহীদের জন্য চালু হচ্ছে ট্যুরিস্ট ভিসা। ঢাকায় নিযুক্ত দেশটির হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী আজ মঙ্গলবার আখাউড়া স্থলবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান। তিনি ঢাকা থেকে সড়ক পথে আখাউড়া হয়ে নিজ দেশে গেছেন।

ভারতীয় হাইকমিশনার বলেন, ‘কোভিড পরিস্থিতির মধ্যেও ট্যুরিস্ট ভিসা চালু করছি আমরা। শুরুতে এক মাস মেয়াদের সিঙ্গেল এন্ট্রি ভিসা প্রদান করা হবে। যেতে হবে বিমানে। পর্যায়ক্রমে বিমানের পাশাপাশি স্থল ও রেলপথেও ভিসা দেওয়া হবে।’

এ সময় দুই দেশের সীমান্তের কাছে আখাউড়া ইমিগ্রেশন ভবন নির্মাণে জটিলতাসহ সীমান্তে বিদ্যমান বিভিন্ন বিষয় নিয়ে কথা বলেন ভারতীয় হাইকমিশনার।

আখাউড়া স্থলবন্দরে দুই দেশের সীমান্তে ইমিগ্রেশন ভবন নির্মাণে ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের বাধার বিষয়ে তিনি বলেন, এ নিয়ে দুই দেশের পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ে আলোচনা চলছে। আশা করা যায়, দ্রুত সময়ের মধ্যে এ সমস্যার সমাধান হবে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

ভারতীয় ট্যুরিস্ট ভিসা ১৫ নভেম্বর থেকে চালু হচ্ছে

আপডেটের সময় : ০৯:০৬:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৯ নভেম্বর ২০২১