/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ভগ্নিপতিকে গলা কেটে হত্যা, আটক শ্যালক

মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জের সদর উপজেলার পুটাইলের কৈতরায় ভগ্নিপতিকে কুপিয়ে হত্যার অভিযোগে সোহেল নূরনবী (২৬) কে আটক করেছে পুলিশ।

শনিবার (২৪ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর থানায় ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রউফ ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

আটক সোহেল নেত্রকোনার কেন্দুয়ার রাজনগর এলাকার মৃত আলতু মিয়ার ছেলে।

এ ঘটনায় নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের ইটনার তারাশ্বর এলাকার রেনু মিয়ার ছেলে। তিনি উপজেলার কৈতরা মামুন হ্যাচারীতে শ্রমিকের কাজ করতেন।

ওসি আব্দুর রউফ সরকার বলেন, নিহত রুবেল কৈতরা মামুন হ্যাচারীতে শ্রমিকের কাজ করতেন এবং সেখানেই থাকতেন। গত ১৬ সেপ্টেম্বর ওই হ্যাচারীতে ভগ্নিপতির কাছে বেড়াতে আসেন শ্যালক সোহেল। সেখানে রুবেল রাতের আধারে ইট চুরি করার সময় সোহেল তা দেখে নেন এবং তাকে বাধা দেন। কিন্তু নিষেধ না শুনে শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতেও তিনি ইট বিক্রি করেন। এটি দেখে ইটের টাকা মালিককে দিয়ে দিতে বলেন শ্যালক। এ সময় তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এর এক পর্যায়ে ভগ্নিপতি শ্যালককে মারতে গেলে ঘরের ভেতর থাকা দা দিয়ে কুপিয়ে ও গলা কেটে রুবেলকে হত্যা করেন সোহেল।

ওসি আরও বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় সদর থানায় মামলার প্রক্রিয়া চলছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ভগ্নিপতিকে গলা কেটে হত্যা, আটক শ্যালক

আপডেটের সময় : ০৭:৩৮:৩১ পূর্বাহ্ন, শনিবার, ২৪ সেপ্টেম্বর ২০২২