/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া গুলি উদ্ধার, আটক ২

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: ব্রাহ্মণবাড়িয়ায় হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের সাথে পুলিশের সংঘর্ষ চলাকালে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া ২০ রাউন্ড গুলি শুক্রবার (০৯ এপ্রিল) সন্ধ্যায় সদর উপজেলার সুহিলপুর বাজারের একটি মিষ্টির দোকান থেকে উদ্ধার হয়েছে।

ব্রাহ্মণবাড়িয়া অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মো. রইছ উদ্দিন এ তথ্য নিশ্চিত করে জানান, এ ঘটনায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে। ২৭ মার্চ সংঘর্ষের সময় পুলিশের কাছ থেকে গুলিগুলো ছিনিয়ে নেয়া হয়। গ্রেপ্তারকৃতরা সুহিলপুর ইউনিয়নের দক্ষিণ কেন্দুবাড়ির মৃত ছামীর আলীর ছেলে আরব আলী (৪০) ও সুহিলপুর গ্রামের হিন্দুপাড়ার মৃত রমিজ মিয়ার ছেলে মো. মনির মিয়া (৪২) বলে জানান পুলিশের ওই কর্মকর্তা।

জেলা পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৭ মার্চ বিকেলে মৌলভীবাজার জেলা পুলিশের দুই সদস্য সিএনজি অটোরিকশায় করে আসামি নিয়ে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদরে আসছিলেন। সদর উপজেলার নন্দনপুরে হেফাজত ইসলামের কর্মী-সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ চলাকালে অটোরিকশাটি আটকে পুলিশ সদস্যদের মারপিট করে ২০ রাউন্ড গুলি ছিনিয়ে নেয়া হয়।

এ ঘটনায় মৌলভীবাজার জেলা পুলিশের নায়েক মো. মহিউদ্দিন বাদী হয়ে অজ্ঞাত আসামিদের বিরুদ্ধে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয়া গুলি উদ্ধার, আটক ২

আপডেটের সময় : ০৬:৩৮:৩৪ পূর্বাহ্ন, শনিবার, ১০ এপ্রিল ২০২১