/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমা নিয়ে সিদ্ধান্ত দু-এক দিনে

টঙ্গী প্রতিনিধি: আগামী বছর টঙ্গীর তুরাগ নদের তীরে ৫৫তম বিশ্ব ইজতেমা হতে পারে বলে জানা গেছে। এ নিয়ে চলছে দফায় দফায় বৈঠক। দুই-একদিনের মধ্যে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ ব্যাপারে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে। তখন এর দিন-তারিখ জানানো হবে বলে জানিয়েছেন টঙ্গী পশ্চিম থানার ওসি মো. শাহ আলম।

এ উপলক্ষে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের ডিআইজি বিশ্ব ইজতেমা মাঠ পরিদর্শন করেন। গতকাল বিষয়টি নিশ্চিত করেছেন টঙ্গী পশ্চিম থানার ওসি। করোনা মহামারির কারণে বিশ্ব ইজতেমা তিন বছর বন্ধ ছিল।

আয়োজক কমিটির মুরব্বি ডা. কাজী সাহাবুদ্দিন বলেন, আমরা আশা করছি এবার বিশ্ব ইজতেমা হবে। ইজতেমা হওয়ার খবর পেয়ে মুসল্লিদের মাঝে খুশির বন্যা বইছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

বিশ্ব ইজতেমা নিয়ে সিদ্ধান্ত দু-এক দিনে

আপডেটের সময় : ০৫:১৩:৫৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২