/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে ৭ শতাধিক রোহিঙ্গা আটক

কক্সবাজার প্রতিনিধি: গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে সাত শতাধিক রোহিঙ্গাকে আটক করা হয়েছে।

বুধবার (১৮ জানুয়ারি) দুপুরের দিকে কলাতলীর আদর্শ গ্রাম সংলগ্ন প্রধান সড়ক এলাকা বাইপাস সড়কের পাশ থেকে রোহিঙ্গাদের বহনকারী ১৯ বাস জব্দ ও সমুদয় রোহিঙ্গাকে আটক বরে পুলিশ।

কক্সবাজার সদর থানার ওসি মোহাম্মদ রফিকুল ইসলাম জানান, উখিয়া ও টেকনাফের বিভিন্ন ক্যাম্পে থেকে রোহিঙ্গারা বাসে করে গাজীপুরে বিশ্ব ইজতেমার উদ্দেশে রওনা দিচ্ছে, এমন খবর পেয়ে দুপুরে কক্সবাজার আদর্শ গ্রাম এলাকা থেকে রোহিঙ্গা বোঝাই ১৯টি বাস জব্দ করা হয়। বিকেলে শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনারের সঙ্গে যোগাযোগ করে আটক রোহিঙ্গাদের শিবিরে ফেরত পাঠানো হয়।

কক্সবাজার শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার মোহাম্মদ মিজানুর রহমান বলেন, আইনশৃঙ্খলা বাহিনীর নজরদারির পরও এত রোহিঙ্গা কীভাবে শিবির থেকে বের হলো সেটা খতিয়ে দেখা হচ্ছে। এসব রোহিঙ্গাদের উখিয়ার ট্রানজিট শিবিরে রেখে এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

বিশ্ব ইজতেমায় যাওয়ার পথে ৭ শতাধিক রোহিঙ্গা আটক

আপডেটের সময় : ০৫:৩৬:০২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জানুয়ারী ২০২৩