/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ১৭ কেজি সোনা

আইএনবি ডেস্ক: চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সোমবার সকাল সাড়ে ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিমানবন্দর কাস্টমস, শুল্ক গোয়েন্দা ও এনএসআই টিম যৌথভাবে অভিযান চালিয়ে আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে পরিত্যক্ত অবস্থায় ১৭ কেজি ৫০০ গ্রাম সোনা উদ্ধার করা হয়েছে।

বিমানের সিটের নিচ থেকে এবং আরও পাঁচটি স্থান থেকে এসব সোনা উদ্ধার করা হয়।

শাহ আমানতের ম্যানেজার উইং কমান্ডার মো. ফরহাদ হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, আবুধাবি থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট সোমবার সকাল সাড়ে ১০টায় ল্যান্ড করে। ওই ফ্লাইটে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় ১৫০টি স্বর্ণের বার পাওয়া যায়। যার ওজন ১৭ কেজি ৫০০ গ্রাম।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

বিমানের সিটের নিচে মিলল সাড়ে ১৭ কেজি সোনা

আপডেটের সময় : ০৭:১৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ২২ ফেব্রুয়ারী ২০২১