/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

ফেনী প্রতিনিধি: ফেনীর সোনাগাজীতে শনিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে ৮টার সময় উপজেলার সদর ইউনিয়নের মধ্যম সুজাপুর গ্রামের নিজাম মাস্টার বাড়িতে  ব্যাডমিন্টন খেলতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে মো. শাওন (১৩) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। সে সোনাগাজী মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেণির ছাত্র এবং মধ্যম সুজাপুর গ্রামের এরশাদ উল্যাহর ছেলে।

পুলিশ ও নিহতের পরিবার জানায়, ব্যাডমিন্টন খেলার জন্য বৈদ্যুতিক বাল্ব লাগানোর সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয় শাওন। স্থানীয়রা উদ্ধার করে তাকে সোনাগাজী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোনাগাজী মডেল থানার ওসি মোহাম্মদ সাজেদুল ইসলাম বিদ্যুৎস্পৃষ্টে মো. শাওনের মৃত্যুর ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

বিদ্যুৎস্পৃষ্টে স্কুলছাত্রের মৃত্যু

আপডেটের সময় : ০৯:৩৬:৪৪ পূর্বাহ্ন, রবিবার, ১৪ নভেম্বর ২০২১