/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

বেনাপোল প্রতিনিধি: আল-আমিন নয়ন (২৮) নামে এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে গলায় তার পেঁচিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

সোমবার সকালে যশোরের বেনাপোল পোর্ট থানার দুর্গাপুর গ্রাম থেকে ওই যুবকের লাশ উদ্ধার করে পুলিশ।

নিহত নয়ন বেনাপোল স্থলবন্দরের ৩৭নং শেডে এনজিওকর্মী হিসেবে কাজ করতেন। এ ছাড়া তিনি বাজারের মিশন কম্পিউটার ও একটি কসমেটিকস দোকানেও কাজ করতেন বলে জানা গেছে। নয়ন দুর্গাপুর গ্রামের মৃত মিজানের ছেলে।

নিহত নয়নের বোন লাবনী খাতুন বলেন, গভীর রাতে কে বা কারা তাকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। এর পর আমরা ঘুমিয়ে পড়ি।

সোমবার সকালে বিছানায় তাকে দেখতে না পেয়ে ফোনে খোঁজ করতে থাকি। হঠাৎ দেখি বাড়ির পাশে একটি গাছের নিচে ভাই শুয়ে আছে। কাছে গিয়ে দেখি তার গলায় কিছু পেঁচিয়ে হত্যা করা হয়েছে। গলায় রক্তের দাগ ছিল। এ ছাড়া তার মুখের মধ্যে একটি কাপড় গোজা ছিল।

স্থানীয়রা জানান, হত্যাকারীরা হয়তো আগে নয়নের মুখে কাপড় গুজিয়ে দেয় যাতে তিনি চিৎকার করতে না পারেন। এর পর গলায় তারজাতীয় কিছু পেঁচিয়ে তাকে হত্যা করা হয়।

বেনাপোল পোর্ট থানার ওসি মামুন খান বলেন, আলামত হিসেবে নয়নের ব্যবহৃত একটি মোবাইল ফোন জব্দ করা হয়েছে। এটি তদন্তসাপেক্ষ বলা যাবে– কে বা কারা এ নৃশংস হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা

আপডেটের সময় : ০৫:৫৩:৫২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ ডিসেম্বর ২০২০