/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বালুর স্তূপে চাপা পড়ে যুবকের মৃত্যু

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ভূঞাপুরে শনিবার (২২ জানুয়ারি) দিবাগত রাতে নিকরাইল ইউনিয়নের সারপলশিয়া এলাকার বালুর স্তূপে চাপা পড়ে রাশেদুল ইসলাম (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। এ সময় আহত হয়েছেন আরও দুজন।

আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। রাশেদুল উপজেলার পলশিয়া গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। তিনি মাটিকাটার যন্ত্র ভেকু (এক্সেভেটর) চালকের সহকারী ছিলেন।

ভূঞাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদুল ইসলাম বলেন, আহতদের মধ্যে একজনকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

আইএনডিব/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

বালুর স্তূপে চাপা পড়ে যুবকের মৃত্যু

আপডেটের সময় : ০৭:২৯:০৫ পূর্বাহ্ন, রবিবার, ২২ জানুয়ারী ২০২৩