/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

চাঁপাইনবাবগঞ্জ  প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় নুসরাত জাহান (৯ মাস) নামের এক শিশু বালতির পানিতে ডুবে  মৃত্যু হয়েছে।

ইসলামপুর ইউনিয়নের ইলিশমারী এলাকায়  শনিবার (১৮ ডিসেম্বর) সকালে উপজেলার এ দুর্ঘটনা ঘটে।

বিষয়টি চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোযাফফর হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

নুসরাত জাহান মুন্নি ওই এলাকার সাদ্দাম আলীর মেয়ে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি মোযাফফর জানান, ওই শিশুটি বাড়ির আঙ্গিনায় দোলনার ওপর খেলা করছিল। এ সময়ে সে পাশে থাকা পানি ভর্তি বালতিতে দোলনা থেকে পড়ে যায়। ওই শিশুর মা (শিরিনা বেগম) দেখতে পেয়ে, তাকে আগুনের তাপ দিয়ে সুস্থ করার চেষ্টা করেন। এরপর শিশুর শারীরিক অবস্থা আরও বেগতিক হলে, তাকে আধুনিক সদর হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসেন। সেখানে চিকিৎসক ওই শিশুকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, ওই শিশুর লাশ বাড়িতে পাঠানো হয়েছে। এ ঘটনায় চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় একটি ইউডিডি (অপমৃত্যু) মামলা দায়ের করা হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেটের সময় : ০৬:৪১:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ১৮ ডিসেম্বর ২০২১