/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

কিরাত সম্মেলন থেকে ফেরার পথে প্রাণ গেল তিন মাদ্রাসা ছাত্রের

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটের ফকিরহাট উপজেলায় ট্রাক-মাহেন্দ্র মুখোমুখি সংঘর্ষে আন্তর্জাতিক কিরাত সম্মেলন থেকে ফেরার পথে প্রাণ গেল তিন মাদ্রাসা ছাত্রের। এ সময় আহত হয়েছেন আরও চারজন।

গতকাল শনিবার রাত দেড়টার দিকে উপজেলার শ্যামবাগাত মুনস্টার জুট মিলের সামনে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- হাফেজ আবদুল্লাহ, আব্দুল গফুর ও সালাহউদ্দীন।

নিহতদের মধ্যে সদর উপজেলার রনজিতপুর এলাকার হোসাইনের ছেলে আবদুল্লাহ, আব্দুল গফুরের বাড়ি রামপালের ঝনঝনিয়ায় এবং সালাহউদ্দীনের বাড়ি সাতক্ষীরায়। তারা সবাই বাগেরহাট সদর উপজেলার হাকিমপুর কওমি মাদ্রাসার ছাত্র ছিল।

কাটাখালি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলী এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, দুর্ঘটনার পর পুলিশ নিহতদের কাটাখালী হাইওয়ে থানায় এবং আহতদের উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

কিরাত সম্মেলন থেকে ফেরার পথে প্রাণ গেল তিন মাদ্রাসা ছাত্রের

আপডেটের সময় : ০৬:০৭:০২ পূর্বাহ্ন, রবিবার, ৯ জানুয়ারী ২০২২