/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আইএনবি ডেস্ক:রাজধানীর পুরান ঢাকার ঐতিহ্যবাহী বইয়ের মার্কেট বাংলাবাজারে একটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেল ৬টা ২০ মিনিটের দিকে আগুনের সূত্রপাত হয় বলে জানা যায়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাদের প্রচেষ্টায় অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দ্রুত পদক্ষেপ নেয়ায় আগুন পাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়তে পারেনি। তবে প্রাথমিকভাবে আগুন লাগার সঠিক কারণ জানা যায়নি। এছাড়া আগুনে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে, তা নিরূপণ করার কাজ চলছে।

বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানায় ফায়ার সার্ভিস। আগুন লাগার কারণ এখনো জানা যায়নি। এখন পর্যন্ত এই অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

বাংলাবাজারে বইয়ের দোকানে আগুন, নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিস

আপডেটের সময় : ০১:৩৭:৪১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬