/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বাংলাদেশ ছাড়লেন ১৭৮ রুশ নাগরিক

আইএনবি নিউজ: বিশেষ ফ্লাইটে করে ১৭৮ রাশিয়ার নাগরিক নিজ দেশে ফিরে গেলেন। সোমবার সন্ধ্যা ৬টায় তাদের বহনকারী একটি বিশেষ ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ছেড়ে যায় বলে জানান বিমানবন্দরের পরিচালক গ্রুপ ক্যাপ্টেন এএইচএম তৌহিদ-উল আহসান।

তিনি জানান, বি৬৬৩ ফ্লাইটটি রাশিয়ার উদ্দেশে যাত্রা করে।

এর আগে ৫ এপ্রিল ৩২২ মার্কিন নাগরিক নিয়ে কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইট শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ওয়াশিংটনের ডালাস এয়ারপোর্টের উদ্দেশে ছেড়ে যায়। ৩০ মার্চ কাতার এয়ারওয়েজের একটি বিশেষ ফ্লাইটে ঢাকা ছাড়েন ২৬৯ জন মার্কিন নাগরিক, কূটনীতিক ও পর্যটক। ২ এপ্রিল ৩২৭ জন জাপানের নাগরিক, ২৫ মার্চ মালয়েশিয়ার ২২৫ জন নাগরিক, ২৬ মার্চ ১৩৯ জন ভুটানের নাগরিক বাংলাদেশ ত্যাগ করেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

বাংলাদেশ ছাড়লেন ১৭৮ রুশ নাগরিক

আপডেটের সময় : ০৪:৩৫:৩৩ অপরাহ্ন, সোমবার, ৬ এপ্রিল ২০২০