ঢাকা , শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ৩০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন ফের বন্ধ

ফুলবাড়ী প্রতিনিধি: দিনাজপুরের বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১২৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন এক নম্বর ইউনিটের বিদ্যুৎ উৎপাদন আবারও বন্ধ হয়ে গেছে। যান্ত্রিক ত্রুটির কারণে আজ শুক্রবার বেলা ১১টা ১২ মিনিটে ইউনিটটির উৎপাদন বন্ধ হয়ে যায়। বর্তমানে কেন্দ্রটির এক ও দুই নম্বর ইউনিট বন্ধ থাকলেও ২৭৫ মেগাওয়াট ক্ষমতাসম্পন্ন ৩ নম্বর ইউনিট থেকে বিদ্যুৎ উৎপাদন অব্যাহত রয়েছে।

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রধান প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ১ নম্বর ইউনিটের একটি পাম্পের ত্রুটির কারণে উৎপাদন বন্ধ রাখতে হয়েছে। এর মধ্যে একটি পাম্প আগে থেকেই বিকল ছিল। সেটি মেরামত করে চালু করার পর অপর পাম্পটিতেও ত্রুটি দেখা দেয়। ফলে ইউনিটটির উৎপাদন পুরোপুরি বন্ধ হয়ে যায়।

প্রধান প্রকৌশলী বলেন, ‘পাম্পটি মেরামতের পথে আশা করছি আজ রাত থেকে ইউনিটটি চালু করার সম্ভব হবে। তা সম্ভব না হলে শনিবারের মধ্যে বিদ্যুৎ উৎপাদন পুনরায় শুরু করা যাবে বলে আশা করা হচ্ছে।’

বিদ্যুৎকেন্দ্র সূত্রে জানা গেছে, বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের মোট উৎপাদন ক্ষমতা ৫২৫ মেগাওয়াট। এর মধ্যে ১ ও ২ নম্বর ইউনিটের প্রতিটির উৎপাদন ক্ষমতা ১২৫ মেগাওয়াট এবং ৩ নম্বর ইউনিটের ক্ষমতা ২৭৫ মেগাওয়াট।

এর আগে গত ৩১ জুলাই যান্ত্রিক ত্রুটির কারণে ১ নম্বর ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। মেরামতের পর ২ আগস্ট ইউনিটটি পুনরায় চালু করা হয়েছিল। এর কয়েক দিনের মধ্যেই আবারও ইউনিটটিতে যান্ত্রিক ত্রুটি দেখা দিল।

এদিকে, ১ ও ২ নম্বর ইউনিট বন্ধ থাকায় কেন্দ্রটির সক্ষমতার বড় একটি অংশ বর্তমানে কাজে লাগানো যাচ্ছে না। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহে এর প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

শেখ হাসিনাকে ফেরত না দিলে ভারতে যাবেন না তারেক রহমান

বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ১ নম্বর ইউনিটের উৎপাদন ফের বন্ধ

আপডেট সময় ১১:৪১:০৩ অপরাহ্ন, শুক্রবার, ১৪ অগাস্ট ২০২৬