/* */
Dhaka , বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার

আইএনবি ডেস্ক:রাজধানীর উত্তরার ৭ নম্বর সেক্টরে বরগুনা-২ আসনের সাবেক সংসদ সদস্য ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতা মো. শওকত হাসানুর রহমান রিমনের বাসা থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের ১৫ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) রাতে এই অভিযান পরিচালনা করা হয়।

ডিএমপির উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. আকতার হোসেন জানান, গ্রেপ্তারকৃত ব্যক্তিরা ওই বাসায় ঠিক কী কারণে অবস্থান করছিলেন এবং সেখানে কোনো ধরনের গোপন সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করছিলেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সূত্রে জানা গেছে, গোপন তথ্যের ভিত্তিতে চালানো এই অভিযানে ১৫ জনকে আটক করার পর তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া শুরু হয়েছে। তবে আটক ব্যক্তিদের বিস্তারিত পরিচয় ও সুনির্দিষ্ট অভিযোগ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যায়নি। উল্লেখ্য, শওকত হাসানুর রহমান রিমন ২০১৪ ও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে বরগুনা-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

মাগুরায় এক বাড়ির এক মাসের বিদ্যুৎ বিল ৫০৬ কোটি টাকা, চারজনকে শোকজ

সাবেক এমপির বাসা থেকে নিষিদ্ধ ছাত্রলীগের ১৫ নেতা গ্রেপ্তার

আপডেটের সময় : ১০:৪৩:০৫ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬