ঢাকা , শনিবার, ২৫ জুলাই ২০২৬, ৯ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
Logo শিক্ষামন্ত্রীর পদত্যাগের বিষয়ে সিদ্ধান্ত নিতে একদিন সময় চেয়েছে মোদি সরকার Logo রাষ্ট্রপতির পদত্যাগে বঙ্গভবন ঘিরে কৌতূহল Logo ছাত্র আন্দোলনের পক্ষে কথা না বলায় ক্যাটরিনার ফ্যান পেজ বন্ধ Logo জামায়াত এমপির ঘটনার তদন্ত চান তাসনিম জারা Logo মোদির বাসভবনের সামনে থেকে রাহুল, প্রিয়াঙ্কা ও অখিলেশ আটক Logo হাম উপসর্গ নিয়ে আরও ৫ শিশুর মৃত্যু Logo সাবেক ভূমিমন্ত্রী জাবেদের ফ্ল্যাটে মিলেছে ৩০০ কোট, ৫৩২ টাই ও ১০০ কামিজ Logo আগামী মাসের মধ্যে ‘প্রবাসী কার্ডের’ পরীক্ষামূলক প্রকল্পের কাজ চালু করবে সরকার Logo দেশের গণপরিবহন আধুনিকায়নে ১ হাজার ৪০০ বৈদ্যুতিক বাস চালুর পরিকল্পনা Logo জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর (অব.) মোজাফফর ৪৫ বছর পর আটক
রাষ্ট্রপতির পদত্যাগের পর জামায়াতের আমির

ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে’

সংগৃহীত ছবি

আইএনবি ডেস্ক: সদ্য সাবেক রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের পদত্যাগের পরিপ্রেক্ষিতে জামায়াতে ইসলামীর আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান মন্তব্য করে বলেছেন ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও’ জাতির ঘাড় থেকে নেমে গেছে ।

শুক্রবার (২৪ জুলাই) রাজধানীর মিন্টো রোডের সরকারি বাসভবনে রাষ্ট্রপতির পদত্যাগ ইস্যুতে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘জুলাইয়ের গণ-অভ্যুত্থানের স্পষ্ট দাবি ছিল সাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি পদে থাকবেন না। ২৪-এর গণহত্যার নীরব সহযোগী ছিলেন সদ্য সাবেক এই রাষ্ট্রপতি। তিনি আগে স্পষ্ট করে বলেছিলেন যে শেখ হাসিনা তার কাছে পদত্যাগপত্র জমা দিয়েছিলেন, অথচ পরবর্তী সময়ে তা অস্বীকার করে মিথ্যাচার করেছেন–যা তার দেওয়া সাংবিধানিক শপথ ভঙ্গের শামিল।’

দেরিতে হলেও এই পদত্যাগ অর্জিত হওয়ায় সন্তোষ প্রকাশ করে জামায়াত আমির বলেন, রাষ্ট্রপতির পদত্যাগের মধ্যদিয়ে গণ-অভ্যুত্থানের আকাঙ্ক্ষার জয় হয়েছে। সংবিধান অনুযায়ী দায়িত্ব নেয়া ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি নির্মোহভাবে তার দায়িত্ব পালন করবেন বলে প্রত্যাশা ব্যক্ত করেন তিনি। একই সঙ্গে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতিকে জামায়াতে ইসলামী সর্বাত্মক সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন ডা. শফিকুর রহমান।

পরবর্তী রাষ্ট্রপ্রধান নির্বাচন প্রসঙ্গে বিরোধীদলীয় নেতা স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘জামায়াতে ইসলামী পরবর্তী রাষ্ট্রপতি হিসেবে কোনো তোষামোদকারী বা চাটুকার ব্যক্তিকে দেখতে চায় না। নিরপেক্ষ ও সর্বজন গ্রহণযোগ্য ব্যক্তিত্বকেই এই পদে বসানো উচিত।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
Tag :
জনপ্রিয় সংবাদ

ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে’

রাষ্ট্রপতির পদত্যাগের পর জামায়াতের আমির

ফ্যাসিবাদের রেখে যাওয়া শেষ ছায়াও জাতির ঘাড় থেকে নেমে গেছে’

আপডেট সময় ০৯:২০:০৬ অপরাহ্ন, শুক্রবার, ২৪ জুলাই ২০২৬