/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় গৃহবধূকে গলা কেটে হত্যা

নারায়ণগঞ্জ প্রতিনিধি:পারিবারিক কলহের জের ধরে নারায়ণগঞ্জের ফতুল্লায় তানজিদা আক্তার পপি নামে এক গৃহবধূকে ছুরিকাঘাতে গলা কেটে হত্যা করেছে তার স্বামী। এ ঘটনার পর ঘাতক স্বামী হীরা চৌধুরীকে গ্রেফতার করেছে পুলিশ।

বুধবার ভোরে ফতুল্লার পূর্ব লামাপাড়া রূপসী গার্মেন্টসসংলগ্ন চারতলা বাড়ির দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।

নিহত তানজিদা আক্তার পপি (২৫) ফতুল্লার বক্তাবলী ইউনিয়নের রাজাপুর গ্রামের মৃত আলী আশরাফের মেয়ে এবং হীরা চৌধুরী ফতুল্লার পূর্ব লামাপাড়া এলাকার ওমর চৌধুরী তুহিনের ছেলে। তাদের সংসারে তুষার (১০) ও ফুয়াদ (৭) নামে দুটি সন্তান রয়েছে।

ফতুল্লা মডেল থানার ওসি রকিবুজ্জামান জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহরের ভিক্টোরিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

ফতুল্লায় গৃহবধূকে গলা কেটে হত্যা

আপডেটের সময় : ০৬:৪৫:৩২ পূর্বাহ্ন, বুধবার, ২৬ মে ২০২১