আইএনবি নিউজ : বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এবি সিদ্দিকী বৃহস্পতিবার (২ জানুয়ারি) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত সিকদারের আদালতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার হুমকির অভিযোগে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানসহ ১১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তিনি নিজে এই তথ্য নিশ্চিত করেছেন।

বাদীর জবানবন্দি গ্রহণ করে নথি পর্যালোচনার আদেশ পরে দেবেন বলে জানিয়েছেন বিচারক।
মামলার অপর আসামিরা হলেন- ঢাকা মহানগর উত্তর কমিটির ভাইস চেয়ারম্যান রবিউল আউয়াল সোহেল, জামায়াত নেতা মো.আফজাল হোসেন, মো. মুজিবুর রহমান, মো. আব্দুল করিম, হাফেজ মো. দিদারুল ইসলাম, মো. জাকির হোসেন, মো. আব্দুল হালীম, মো.সাদ্দাম হোসেন, আব্দুল্লাহ ও মো.মজিবুর রহমান শেকু।
আইএনবি/বিভূঁইয়া
প্রিন্ট

আইএনবি নিউজ ডেস্ক 
























