/* */
Dhaka , মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

পুশ ইন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই

আইএনবি নিউজ: স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল বলেছেন, ভারতের আসাম থেকে বাংলাদেশে পুশ ইনের খবরে আতঙ্কিত হওয়ার কারণ নেই । ‘এটা আতঙ্কের বিষয় না। বাংলাদেশের নাগরিক ছাড়া কাউকে দেশে ঢুকতে দেব না। যারা আসছে তারা বাংলাদেশের নাগরিক হলে আমরা রিসিভ করতে পারি। নইলে কোনোক্রমে গ্রহণ করব না।

মঙ্গলবার (৩ ডিসেম্বর) দুপুরে সচিবালয়ে নিজ দফতরে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘যারা আসতে চাচ্ছে তারা বাঙালি কিনা নিশ্চিত নই। তারা চেষ্টা করেছে, কিন্তু বিজিবি তাদের প্রবেশ করতে দেয়নি। আগেও তারা ২৫-৫০ জন করে পুশ ইন করার চেষ্টা করেছে। রোহিঙ্গারা যারা ভারতে বিভিন্নভাবে ঢুকে গিয়েছিল তারা আসতে চাইছিল। কিন্তু সুনিশ্চিত না হয়ে কাউকে দেশে ঢুকতে দেব না। আমাদের দেশের সুনিশ্চিত নাগরিক হলে, কীভাবে রিসিভ করব সেটা আমরা দেখব।’

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাংলাদেশে ইলিশ রপ্তানি করলো ভারত, দুই মাসে আসলো ৫০০ টন

পুশ ইন নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই

আপডেটের সময় : ০৮:১৪:০৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৩ ডিসেম্বর ২০১৯