/* */
Dhaka , বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে বৃহস্পতিবার (১১ আগস্ট) সকাল সাড়ে ৯ টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের মাস্টারবাড়ী (গড়গড়িয়া) এলাকায় পিকআপের ধাক্কায় ময়লার স্তূপে চাপা পড়ে ইকরাম হোসেন (২৮) এক যুবক প্রাণ হারিয়েছেন।

নিহত ইকরাম জেলার কাপাসিয়া উপজেলার কাড়িহাতা ইউনিয়নের পেওরাইদ গ্রামের সুবেদ আলীর ছেলে। তিনি মাস্টারবাড়ী (গড়গড়িয়া) এলাকার জমজম বেকারির ডিস্ট্রিবিউটর হিসেবে চাকরি করতেন।

বৃহস্পতিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন মাওনা হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) আমিনুল ইসলাম।

খবর পেয়ে পুলিশ নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ দুর্ঘটনাকবলিত পিকআপটি জব্দ করলেও চালক পালিয়ে গেছেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

পিকআপের ধাক্কায় যুবকের মৃত্যু

আপডেটের সময় : ০৮:২৪:০৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২