/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পিকআপের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

কক্সবাজার প্রতিনিধি: কক্সবাজারের চকরিয়ায় মঙ্গলবার (৮ ফেব্রুয়ারি) সকালে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের মালুমঘাট এলাকায় পিকআপের ধাক্কায় একই পরিবারের চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। আহতদের পার্শ্ববর্তী হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।  

নিহতরা হলেন- ডুলাহাজারা মালুমঘাট রিংভং সগীরশাহ কাটা এলাকার মৃত ডা. সুরেশ চন্দ্র শীলের ছেলে অনুপম চন্দ্র শীল (৪৭), নিরুপম চন্দ্র শীল (৪৫), দীপক চন্দ্র শীল ও চম্পক চন্দ্র শীল (৩৫)।

চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ওসমান গনি জানান, চারজনের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে। ঘটনাস্থলে পুলিশের টিম কাজ করছে।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে মালুমঘাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ (ইন্সপেক্টর) সাফায়েত হোসেন জানান, নিহতদের বাবা দশদিন আগে মারা যান। বাবার জন্য শ্রাদ্ধ (ক্রীয়া কর্ম) দিয়ে বাড়ি ফিরতে একসঙ্গেই রাস্তা পার হচ্ছিলেন তারা। এসময় কক্সবাজারমুখী নম্বরবিহীন একটি পিকআপ তাদের চাপা দিলে তারা গুরুতর আহত হন।
উদ্ধার করে স্থানীয় মালুমঘাট খ্রিস্টান হাসপাতালে নিলে তাদের মৃত ঘোষণা করা হয়। গাড়িটি শনাক্ত করা যায়নি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

পিকআপের ধাক্কায় একই পরিবারের ৪ জন নিহত

আপডেটের সময় : ০৫:৩৩:২৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৮ ফেব্রুয়ারী ২০২২