/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ভাই বোন আহত

পাবনা প্রতিনিধি: পাবনার বেড়া উপজেলার আমিনপুর থানার নাটিয়াবাড়ি গ্রামে সোমবার (০৭ মার্চ) দুপুর ১২টার দিকে পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে দুই স্কুল শিক্ষার্থী ভাইবোন আহত হয়েছে।

আহত দুই শিশু হলো উপজেলার জাতসাকিনী ইউনিয়নের চরকান্দি গ্রামের দিলীপ সুত্রধরের ছেলে অভি (১২) ও মেয়ে মন্দিরা (১০)। তারা নাটিয়াবাড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির শিক্ষার্থী।

স্থানীয়রা জানান, নাটিয়াবাড়ি এলাকার সাবেক সাংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজুর বাড়ির সামনে প্রাচীরের দেওয়াল ঘেঁষে কে বা কারা একটি ককটেল ফেলে রেখেছিল। দুপুরে স্কুল ছুটির পর বাড়ি ফেরার পথে টেনিস বল মনে করে অভি পরিত্যক্ত ককটেলটিতে লাথি মারে। এ সময় ককটেলটি বাড়ির প্রাচীরের দেওয়ালে লেগে বিস্ফোরিত হয়। এতে দুই ভাইবোন গুরুতর আহত হয়। পরে স্থানীয় লোকজন দুই শিশুকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করে। খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শণ করেছে পুলিশ।

আমিনপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলম বলেন, ঘটনাস্থল পরিদর্শণ করা হয়েছে। বিস্ফোরিত ককটেলের আলামত উদ্ধার করা হয়েছে। কারা, কি উদ্দেশ্যে সাবেক সাংসদের বাড়ির প্রাচীরের দেওয়াল ঘেষে ককটেল রেখেছিল সেটি খতিয়ে দেখা হচ্ছে।

সাবেক সাংসদ সদস্য খন্দকার আজিজুল হক আরজু বলেন, রাজনৈতিক প্রতিহিংসার জেরে আমার বাড়ির পাশে ককটেল রাখা হয়েছিল। আমি অবিলম্বে এই ককটেল হামলাকারীদের খুঁজে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

কমলাপুর রেলস্টেশনে দাঁড়িয়ে থাকা ট্রেনে আগুন

পরিত্যক্ত ককটেল বিস্ফোরণে ভাই বোন আহত

আপডেটের সময় : ০৯:২৩:৩৪ পূর্বাহ্ন, সোমবার, ৭ মার্চ ২০২২