/* */
Dhaka , মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

পদ্মা সেতু নিয়ে ‘অপপ্রচারমূলক টিকটক’, যুবক গ্রেপ্তার

আইএনবি ডেস্ক:পদ্মা সেতু নিয়ে ‘অপপ্রচারমূলক টিকটক’ বানানোর সময় হেলাল উদ্দীন ঢালী (২৩) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার শরীয়তপুরের চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালত তাকে কারাগারে পাঠিয়েছে। যুবকের বিরুদ্ধে জাজিরা থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা হয়েছে।

গ্রেপ্তার হেলাল উদ্দীন ঢালী (২৩) জাজিরা উপজেলার বিকেনগর ইউনিয়নের পূর্ব কাজীকান্দি গ্রামের সিরাজ ঢালীর ছেলে। তিনি পদ্মা সেতুর নদীশাসন প্রকল্পের ঠিকাদারি প্রতিষ্ঠান সিনোহাইড্রোতে শ্রমিকের কাজ করতেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, সোমবার বিকেলে সেতুর নিরাপত্তা কাজে নিয়োজিত শেখ রাসেল সেনানিবাসের সদস্যরা পশ্চিম নাওডোবা এলাকায় টহল দিচ্ছিলেন। হঠাৎ করে তারা দেখতে পান পদ্মা সেতুর ৪২নং পিলারের পাশে হেলাল বিভিন্ন অঙ্গভঙ্গি করে ভিডিও বানাচ্ছেন। এ সময় কাছে এসে দেখেন টিকটকে তিনি ভিডিও বানাচ্ছেন। তখন তাকে দুটি মুঠোফোনসহ আটক করা হয়। এ সময় তার মুঠোফোনে পদ্মা সেতু নিয়ে নেতিবাচক বিভিন্ন টিকটক ভিডিও পাওয়া যায়।

সেনা সদস্যরা তাকে জাজিরা নিয়ে এলে হেলাল উদ্দীন ঢালী অসুস্থ হয়ে যান। এ সময় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে সুস্থ হলে সেনাবাহিনীর সদস্যরা তাকে থানায় হস্তান্তর করেন।

জাজিরা থানার উপ-পরিদর্শক (এসআই) জসিম উদ্দিন বলেন, হেলালের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনি সেতু নিয়ে বেশ কয়েকদিন ধরে ‘অপপ্রচারমূলক’ ভিডিও বানাচ্ছিলেন।

আইএনবি/বিভূঁইয়া

প্রিন্ট
ট্যাগ :
জনপ্রিয় সংবাদ

বাসভাড়া প্রতি কিলোমিটারে বাড়ল ১৭ পয়সা

পদ্মা সেতু নিয়ে ‘অপপ্রচারমূলক টিকটক’, যুবক গ্রেপ্তার

আপডেটের সময় : ০৭:০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২